Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Election TMC Winner সমবায় নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূলের প্রার্থীরা


 

Election TMC Winner 


সমবায় নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূলের প্রার্থীরা 




Atanu Hazra 
Sangbad Prabhati, 4 September 2024

অতনু হাজরা, জামালপুর : আর জি কর ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসকে চাপে রাখতে চাইছে বিরোধী দলগুলি। তারা একাধিক কর্মসূচী নিচ্ছে। কিন্তু এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে যে সমস্ত সমবায় গুলিতে ভোট হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছে তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমানের জামালপুরের বেড়ুগ্রাম পঞ্চায়েতের মাঠনসীপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে আজ বিকাল ৩ টা পর্যন্ত ছিল মনোনয়ন পত্র জমা দেবার সময়। কিন্তু দেখা যায় ওই সময়ের মধ্যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ১০ জন সদস্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো মনোনয়ন পত্র জমা পড়েনি। 

তাই এই সমবায় সমিতি নির্বাচনে ওয়াকওভার পায় তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। মনোনয়ন জমা দেবার সময় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, অঞ্চল সভাপতি সাহাবুদ্দিন শেখ সহ অন্যান্যরা। ৩ টের পর মনোনয়ন দেওয়া সকল সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন ব্লক সভাপতি সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন এই সমবায়ের সদস্যরা সর্বদাই কৃষি ও কৃষকের স্বার্থে কাজ করবে। তিনি আরো বলেন বিরোধীদের এখানে কোনো অস্তিত্বই নেই। যতই বিরোধীরা দল ও সরকারের বদনাম করার চেষ্টা করুক লাভের লাভ কিছুই হবে না।