Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুর মহাবিদ্যালয়ে বিদ্যাসাগরের জন্মদিন ও শিক্ষক দিবস পালন


 

জামালপুর মহাবিদ্যালয়ে বিদ্যাসাগরের জন্মদিন ও শিক্ষক দিবস পালন




Atanu Hazra 
Sangbad Prabhati, 26 September 2024

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুর মহাবিদ্যালয়ে আজ বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাথে সাথে ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস করতে না পারায় সেই শিক্ষক দিবসও পালন করে ছাত্র ছাত্রীরা। 

এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের পিএ টু এমপি তথা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, গভর্ণিং বডির প্রাক্তন প্রেসিডেন্ট তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান, কলেজের গভর্ণিং বডির বর্তমান সভাপতি ভূতনাথ মালিক, জামালপুর ১ পঞ্চায়েত প্রধান ডলি নন্দী, কলেজ পরিচালন কমিটির সদস্য অতনু হাজরা, টিএমসিপি 'র জামালপুর ব্লক সভাপতি বিট্টু মল্লিক সহ অন্যান্যরা। 

দুই প্রখ্যাত মনীষীর প্রতিকৃতিতে মাল্যদান করে, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। স্বাগত ভাষণ দেন কলেজের অধ্যক্ষা ডঃ শ্রাবন্তী বন্দোপাধ্যায়। কলেজের ছাত্র ছাত্রীরা তাঁদের অধ্যাপক, অধ্যাপিকাদের বরণ করে নেয়। আজকের অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে একটি প্রসপেক্টাস প্রকাশ করা হয়। গত সরস্বতী পুজোতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যে কম্পিটিশন করা হয়েছিল তার জেলা এবং রাজ্য স্তরে যে পুরস্কার পায় সেই ট্রফি অধ্যক্ষার হাতে তুলে দেন স্বরাজ বাবু। কলেজের ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়।