Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আত্মা প্রকল্পে কৃষকদের সহায়তা প্রদান


 

আত্মা প্রকল্পে কৃষকদের সহায়তা প্রদান




Atanu Hazra 
Sangbad Prabhati, 13 September 2024

অতনু হাজরা, জামালপুর : জামালপুর ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে ২২ টি ধান চাষের প্রদর্শনী ক্ষেত্র তৈরি করা হয়েছে। সেই প্রদর্শনী ক্ষেত্রের জন্য আত্মা প্রকল্পে ২২ জন কৃষককে ১০:২৬:২৬ সার ও কিছু ফাঙ্গিসাইড বিতরণ করা হয় জামালপুর ব্লক অফিস থেকে। 

কৃষকদের হাতে এগুলি তুলে দিতে উপস্থিত ছিলেন বিডিও পার্থ সারথী দে, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস, কৃষিদপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাঃ পল্লব কুমার দাস, অলক সাঁতরা, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ দেবু হেমব্রম সহ অন্যান্যরা। ধানচাষের মরশুমে এই সাহায্য পেয়ে খুশি এলাকার চাষীরা।