Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে বন্যা পরবর্তী পরিস্থিতি দেখতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ডেপুটি সেক্রেটারি



জামালপুরে বন্যা পরবর্তী পরিস্থিতি দেখতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ডেপুটি সেক্রেটারি





Atanu Hazra 
Sangbad Prabhati, 24 September 2024

অতনু হাজরা, জামালপুর : ডিভিসির ছাড়া জলে পূর্ব বর্ধমান জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামালপুর ব্লক। সোমবার জেলায় এই নিয়ে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জামালপুর ব্লকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ডেপুটি সেক্রেটারি শুভঙ্কর ভট্টাচার্য। 

তিনি আজ জোতচাঁদ, পাইকপাড়া, দীপেরমানা প্রভৃতি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেন। বন্যার সময় তাঁরা সকলে ঠিকমত ত্রাণ পেয়েছেন কিনা। সকলকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছিল কিনা, এই সব খোঁজ খবর নেন।

 তাঁর সঙ্গে ছিলেন জামালপুরের বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জামালপুর ২ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। সেখানে গিয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রিপল ও বাচ্চাদের ও গর্ভবতী মায়েদের জন্য পাউডার দুধ দেওয়া হয়।