Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে বন্যাদুর্গতদের হাতে ত্রাণ তুলে দিলেন পুলিশ সুপার


 

জামালপুরে বন্যাদুর্গতদের হাতে ত্রাণ তুলে দিলেন পুলিশ সুপার



Atanu Hazra 
Sangbad Prabhati, 23 September 2024

অতনু হাজরা, জামালপুর : ডিভিসির ছাড়া জলে পূর্ব বর্ধমানের বেশ কয়েকটি ব্লকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জামালপুর ব্লকে। দুদিন আগেই জামালপুর ব্লক পরিদর্শন করে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন অপর এক মন্ত্রী স্বপন দেবনাথ। আজ এই বন্যা পরিস্থিতি নিয়ে বর্ধমানে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে আজ জামালপুরের জারগ্রাম অঞ্চলের শাজামানতলায় বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। 

যাতে ছিল চাল, ডাল, আলু , তেল, সয়াবিন, বিস্কুটের মত নিত্য প্রয়োজনীয় জিনিস। এই ত্রাণ সামগ্রী তুলে দিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আইপিএস আমনদীপ। তার সঙ্গে ছিলেন সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মন্ডল, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর নিতু সিং। পুলিশের পক্ষ থেকে এই ত্রাণ পেয়ে খুশি বন্যা দুর্গত মানুষরা।