Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিশ্বকর্মা পুজো উপলক্ষে কালনাবাসীর জন্য সুখবর


 

বিশ্বকর্মা পুজো উপলক্ষে কালনাবাসীর জন্য সুখবর




Sangbad Prabhati, 16 September 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিশ্বকর্মা পুজো উপলক্ষে কালনাবাসীর জন্য সুখবর। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চালু করলো একটি নতুন বাস। বাসটি চলবে কালনা -বর্ধমান রুটে। সোমবার সবুজ পতাকা উঁচিয়ে নতুন বাস যাত্রার সূচনা করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পড়েল, আইএনটিটিইউসি'র জেলা সভাপতি সন্দীপ বসু এবং অন্যান্যরা। 

এছাড়াও এদিন কালনা নতুন বাসস্ট্যান্ডে একটি এসবিএসটিসি টিকিট কাউন্টার উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল জানান, নতুন বাসটি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস এর মাধ্যমে চলবে। 

এদিন মন্ত্রী স্বপন দেবনাথ কালনায় বিশ্বকর্মা পুজোরও উদ্বোধন করেন।