Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কো-অপারেটিভ সোসাইটির রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির


 

কো-অপারেটিভ সোসাইটির রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির 




Sk Samsuddin 
Sangbad Prabhati, 14 September 2024

সেখ সামসুদ্দিন, মেমারি : সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। আসন্ন বিশ্বকর্মা পুজো উপলক্ষে শনিবার দি বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ এগ্রিঃ মার্কেটিং সোসাইটি লিমিটেডের কর্মচারী রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে এই রক্তদান শিবির করা হয়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ৫০ জন রক্ত দেন। 

রক্তদান শিবিরের সূচনায় উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক তথা সোসাইটির চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য্য, সোসাইটির সভাপতি নাসিরউদ্দিন সাহেব, অ্যাডমিনিস্ট্রেটর তপন গন, সোসাইটির কর্মচারী রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।