Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সিপিআইএম দলের সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরি-র প্রতি শ্রদ্ধা জ্ঞাপন


 

সিপিআইএম দলের সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরি-র প্রতি শ্রদ্ধা জ্ঞাপন 




Sangbad Prabhati, 13 September 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : প্রয়াত সিপিআইএম দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে পূর্ব বর্ধমানেও প্রয়াত নেতার প্রতি শোক ও শ্রদ্ধা জানানো হয়। এদিন সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা দপ্তরে সকাল ১১ টায় প্রয়াত সীতারাম ইয়েচুরি-র প্রতি শোক ও শ্রদ্ধা জানানো হয়। প্রথমেই সীতারাম ইয়েচুরি প্রতিকৃতিতে মাল্যদান করেন দলের জেলা সম্পাদক সৈয়দ হোসেন। 

এরপর রাজ্য কমিটির দুই সদস্য অমল হালদার ও অচিন্ত্য মল্লিক শ্রদ্ধা জানান। পরে পার্টির জেলা সম্পাদকমন্ডলী সদস্য তাপস সরকার, অপূর্ব চ্যাটার্জী, প্রবীণ নেতা অরিন্দম কোঙার সহ উপস্থিত সকলেই শ্রদ্ধা জানান। আন্তর্জাতিক সংগীতের মধ্যে দিয়ে এই সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষ হয়। আন্তর্জাতিক সংগীত পরিবেশন করেন আদিবাসী লোক শিল্পী সংঘের সদস্যরা।