Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে মহিলা তৃণমূল কংগ্রেস




অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে মহিলা তৃণমূল কংগ্রেস




Sangbad Prabhati, 1 September 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আর জি করের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে এবং বিজেপি ও সিপিআইএম সহ বিরোধীদের সারা রাজ্য জুড়ে অরাজকতা সৃষ্টি করার প্রচেষ্টার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে আন্দোলনে সামিল হয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস। রবিবার ২৬৮ পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার কালনা ১ নং ব্লকের ধাত্রীগ্রাম মোড়ে বিক্ষোভ মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা অবস্থান বিক্ষোভে সামিল হন। 


এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ আর জি কর কান্ডে দোষীদের ফাঁসির দাবিতে যেমন আওয়াজ তুলেছেন তেমনি রাজ্য জুড়ে বিজেপি ও সিপিআইএম আন্দোলনের নামে যে অরাজকতা সৃষ্টি করছে তার বিরুদ্ধে গর্জে ওঠেন। এদিনের বিক্ষোভ অবস্থানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কালনা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল সহ অন্যান্যরা।
এছাড়া ১ সেপ্টেম্বর সর্বভারতীয় মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে আর জি কর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে এবং বিজেপি ও সিপিআইএম সহ বিরোধীদের সারা রাজ্য জুড়ে অরাজকতা সৃষ্টি করার প্রচেষ্টার প্রতিবাদে ২৬৮ পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার পূর্বস্থলী ১ নং ব্লকে বিশাল মিছিলের আয়োজন করে মহিলা তৃণমূল কংগ্রেস। এলাকার নওপাড়া মোড় থেকে নাদনঘাট বাজার পর্যন্ত মিছিল হয়। মন্ত্রী স্বপন দেবনাথ ছাড়াও মিছিলের অগ্রভাগে ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান সহ অন্যান্যরা।