Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Training of women of SHG স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ট্রেনিং


 

Training of women of SHG


স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ট্রেনিং 


Atanu Hazra 
Sangbad Prabhati, 30 August 2024

অতনু হাজরা, জামালপুর : আর্থ সামাজিক উন্নয়নে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা হলো পূর্ব বর্ধমান জেলার জামালপুরে। ২৯ আগস্ট থেকে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এর উপর প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। এই প্রশিক্ষণের জন্য জামালপুরে পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের পাশে পাঁচড়া ক্লাস্টারের স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের একটি ট্রেনিং সেন্টার চালু করা হয়। বৃহস্পতিবার এই ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন উৎকর্ষ বাংলা প্রকল্পের পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্ট নোডাল অফিসার সাম তাবরেজ আনসারী। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ পাকড়ে, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা, পঞ্চায়েতের কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস সহ অন্যান্যরা। 

বিডিও পার্থ সারথী দে জানান, জামালপুর ব্লকে ১১২৫ টি গোষ্ঠী আছে। স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের ৯০ জনকে নিয়ে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এর উপর প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। প্রশিক্ষণের জন্য সময় নির্ধারিত আছে ৩৯০ ঘন্টা। 

প্রশিক্ষণের ব্যবস্থাপকদের তরফে জানানো হয় পুরো কোর্সটি সম্পন্ন করতে চার মাস সময় লাগবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে সার্টিফিকেট দেওয়া হবে। এই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়ে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা খুবই খুশি।