Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Folk base Kirtan and Shri khol Workshop কীর্তন ও শ্রীখোল লোক আঙ্গিকে তিন দিনের কর্মশালা


 

Folk base Kirtan and Shri khol Workshop


কীর্তন ও শ্রীখোল লোক আঙ্গিকে তিন দিনের কর্মশালা 




Sangbad Prabhati, 18 August 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : লোকশিল্পীদের আঙ্গিক ভিত্তিক তিন দিনের কর্মশালা শেষ হলো আজ। এই কর্মশালা বর্ধমান কঙ্কালেস্বরি কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত হয়। কীর্তন ও শ্রীখোল লোক আঙ্গিকের উপরে এই কর্মশালার সূচনা হয়েছিল ১৬ আগস্ট। 

পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর উদ্যোগে, রাজ্য লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি আয়োজনে এবং পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন ব্লক থেকে মোট ৫০ জন লোকশিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষক হিসেবে ছিলেন পীযুষ কান্তি বিশ্বাস ও মনিদীপা মজুমদার। এক মনোরম পরিবেশে এই কর্মশালার আয়োজনে খুশি লোকশিল্পীরা। এই ধরনের কর্মশালা সুযোগ পেয়ে খুশি শিল্পীরা। এই তিনদিন এই কর্মশালা থেকে অনেক কিছু শিখতে পেয়েছেন শিল্পীরা। এটা শিল্পীদের মান উন্নয়নে সাহায্য করবে বলে সকলের মত। কর্মশালা শেষে শিল্পীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। 

লোক শিল্পীদের মান উন্নয়নে ও বাংলার সংস্কৃতির উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার অনেক কাজ করে চলেছে। সরকারের এই অভিনব উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন জেলার শিল্পীরা ও সাংস্কৃতিক সমাজ। 

তথ্য ও সংস্কৃতি আধিকারিক জানান, এই আর্থিক বছরে বাউল ও কবিগানের কর্মশালাও পূর্ব বর্ধমানে আয়োজিত হবে। অনুষ্ঠান স্থলে বৃদ্ধাশ্রমের বৃদ্ধ - বৃদ্ধরা এই কর্মশালাতে কীর্তন ও শ্রীখোল এর অনুষ্ঠান দেখতে ভিড় করেন। এই রকম অনুষ্ঠান দেখে খুশি সকলেই। সবশেষে রবিবার মন্দির প্রাঙ্গণে কীর্তন দিয়ে কর্মশালা শেষ হয়।