Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Elephant Murder অন্তঃসত্বা হাতিকে পুড়িয়ে মারার ঘটনায় বর্ধমানে পশুপ্রেমীরা সরব


Elephant Murder


অন্তঃসত্বা হাতিকে পুড়িয়ে মারার ঘটনায় বর্ধমানে পশুপ্রেমীরা সরব 




Sangbad Prabhati, 22 August 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ঝাড়গ্রামে নিরীহ অন্তঃসত্বা হাতিকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার ঘটনায় বর্ধমানে পশুপ্রেমীরা সরব হয়ে উঠেছে। বৃহস্পতিবার পশুপ্রেমীরা সংগঠিত হয়ে শহর বর্ধমানে ধিক্কার মিছিল বের করে। মিছিল বর্ধমানের বোরহাট মোড় থেকে রাজবাটী হয়ে বর্ধমানের বিভাগীয় বন দপ্তর পর্যন্ত যায়‌। এখানে অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বিভাগীয় বনাধিকারিকের দপ্তরে ডেপুটেশন দিয়ে মিছিল শেষ হয়। 

মিছিলে প্রায় ৬০ জন পশুপ্রেমী উপস্থিত ছিলেন। পশুপ্রেমী শীর্ষেন্দু সাধুদের সাথে এদিন কাঞ্চননগর ডি এন দাস হাই স্কুলের প্রধান শিক্ষক ডঃ সুভাষ চন্দ্র দত্ত ও ছাত্র-ছাত্রীরাও অংশ নেয়। ডেপুটেশনে বলা হয়েছে হাতি হত্যায় দোষীদের উপযুক্ত শাস্তি হয়। বন্য প্রাণী হত্যা বন্ধ করতে যাতে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়‌।