Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সাংসদ ডাঃ শর্মিলা সরকার -কে সম্বর্ধনা



 সাংসদ ডাঃ শর্মিলা সরকার -কে সম্বর্ধনা 





Atanu Hazra 
Sangbad Prabhati, 20 August 2024

অতনু হাজরা, জামালপুর : বাদল অধিবেশন শেষ করেই নিজের নিজের নির্বাচনী ক্ষেত্রের বিভিন্ন বিধানসভায় ঘুরছেন সাংসদ ডাঃ শর্মিলা সরকার। আজ তিনি রায়না, মাধবডিহি ও জামালপুর বিধানসভা ঘুরে প্রশাসনিক আলোচনা যেমন করলেন তেমনই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গুলিও ঘুরে দেখলেন। 

মঙ্গলবার জামালপুরে তাঁকে ব্লক পার্টি অফিসে সম্বর্ধনা জানান পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জামালপুর ব্লক শাখা। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রবীর নায়েক, শেখ নূর আলী, আমিরুল হক, রাজু মহন্ত, পীযূষ দাস সহ অন্যান্যরা। 

এছাড়াও এদিন তাঁকে আজ সম্বর্ধনা জানান পশ্চিমবঙ্গ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েল ফেয়ার এসোসিয়েশনের জামালপুর শাখা। সংগঠনের রাজ্য কমিটির সদস্য ইমতিয়াজ আহমেদ, জেলা সম্পাদক আদিত্য ঘোষ জামালপুর ব্লকের সজ্জাদার রহমান, রামচন্দ্র দত্ত, সুরমান আলী মল্লিক সহ অন্যান্যরা। 

সাংসদ বলেন এই ধরনের সম্বর্ধনা দায়িত্ব অনেক বাড়িয়ে দেয়। আজ তিনি রায়নার বিধায়ক শম্পা ধারা সহ রায়না  ২ ব্লকের কর্তা ব্যক্তিদের সঙ্গে মিলিত হয়ে এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করেন। অন্যদিকে জামালপুরে তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিককে নিয়ে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন।