Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নান্দুরে খুন হওয়া যুবতীর পরিবারের পাশে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী


 

নান্দুরে খুন হওয়া যুবতীর পরিবারের পাশে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী 




Sangbad Prabhati, 17 August 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলার বৈকুণ্ঠপুর অঞ্চলের নান্দুর গ্রামের ঝাপানতলা এলাকায় খুন হওয়া আদিবাসী যুবতীর পরিবারের সঙ্গে দেখা করলেন আইএসএফ এর নেতা ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী। 

উল্লেখ্য ১৪ আগস্ট সন্ধ্যায় শহর বর্ধমানের অদূরে নান্দুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী যুবতীর গলার নুলিকাটা দেহ উদ্ধার হয়। মৃতার বাড়ি থেকে ১০০ মিটারের মধ্যে ধান জমি থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

শনিবার মৃতার পরিবারের সাথে দেখা করতে নান্দুরে আসেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি নিহত যুবতীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, গোটা গ্রাম আতঙ্কের মধ্যে আছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগে গ্রামের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। গতকাল আরজিকরে মহিলা ডাক্তারের হত্যার ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের ফাঁসির দাবি তুলেছিলেন এক্ষেত্রেও আসল দোষীকে বের করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই বর্ধমানের যুবতীর খুনের প্রায় তিন দিন কেটে গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। পুলিশ দোষীদের আড়াল করার চেষ্টা করছে। প্রয়োজন হলে আমরা হাইকোর্টে যাব এবং সিবিআই তদন্তের দাবী করব, এই পরিবারের পাশে আছি। নওশাদ আরও জানান, ঘটনাস্থলে পুলিশের কোনো নজরদারি নেই। যা দেখলাম যখন তখন প্রমাণ লোপাট হতে পারে।