Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমানে শুরু হয়েছে গীতিকাব্য বিষয়ক তিনদিনের জেলা স্তরের সঙ্গীত কর্মশালা


 

 Workshop on Sangeet 


বর্ধমানে শুরু হয়েছে গীতিকাব্য বিষয়ক তিনদিনের জেলা স্তরের সঙ্গীত কর্মশালা 




Sangbad Prabhati 10 August 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গ সঙ্গীত আকাদেমির আয়োজনে ও পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় বর্ধমানে শুরু হয়েছে তিন দিনের গীতিকাব্য বিষয়ক জেলাস্তরের সঙ্গীত কর্মশালা। ৯ আগস্ট বর্ধমান শহরের কোলাহল থেকে অনতিদূরে কৃষি খামারে জেলা সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে সবুজে ঘেরা সুন্দর পরিবেশে এই সঙ্গীত কর্মশালার উদ্বোধন হয়। 

উপস্থিত ছিলেন কর্মশালার প্রশিক্ষিকা লোপামুদ্রা মিত্র, রাজ্য সংগীত একাডেমির সচিব সূর্য ব্যানার্জী, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত, জেলা যুব আধিকারিক তথা ডিএমডিসি রাখী পাল, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল সহ অন্যান্যরা। 

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মশালার সূচনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা। এরপর মণিদীপা মজুমদার এর পরিচালনায় রাজ্য সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সুদীপা সরকার।

এদিনের অনুষ্ঠানের শুরুতে কর্মশালার প্রশিক্ষিকা লোপামুদ্রা মিত্র-কে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে সংবর্ধিত করেন আধিকারিক রামশঙ্কর মন্ডল। এরপর বক্তব্য রাখতে গিয়ে লোপামুদ্রা বলেন, আমি আপ্লুত আজ আমাকে যে ভাবে আপ্যায়ন করা হয়েছে। রাজ্যের মাননীয়া দিদি যেভাবে সংগীতের এই বিষয়টিকে নিয়ে ভেবেছেন, আমি অনেকদিন থেকে গান শিখি গান করি কিন্তু আমার যে বিষয় সেটা সঙ্গীতের অনুষ্ঠানে সবকিছু সবসময় তুলে ধরা বা বোঝানো যায় না। এর জন্য দরকার কর্মশালা, এই রকম একটা জায়গায় আসতে পেরে আমি খুব খুশি।