Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ


 

তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ




Atanu Hazra 
Sangbad Prabhati, 30 August 2024

অতনু হাজরা, জামালপুর : তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে দলনেত্রী কিছু দলীয় কর্মসূচী ঘোষণা করেছিলেন। তার মধ্যে ছিল ষ ৩০ আগস্ট ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজে কলেজে অবস্থান বিক্ষোভ। সেই কর্মসূচী অনুযায়ী পূর্ব বর্ধমানের জামালপুর মহাবিদ্যালয়ে জামালপুর কলেজ ইউনিট ও ব্লক ছাত্র পরিষদের পক্ষ থেকে মহাবিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ চলে। আর জি কর হাসপাতালে নৃশংস ঘটনার দ্রুত বিচারের দাবিতে, দোষীদের সর্বোচ্চ শাস্তির (ফাঁসি) দাবিতে, বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি ও ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিট্টু মল্লিক সহ অন্যান্যরা। 

বিধায়ক অলক কুমার মাঝি বলেন, দলনেত্রীর নির্দেশে ছাত্ররা আজ কলেজে অবস্থান বিক্ষোভ করছে। তিনি বলেন দোষীদের চরম শাস্তি চাইছেন তাঁরা। সিবিআই দ্রুত দোষীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করুক। বিজেপি বা সিপিএম যে নোংরা রাজনীতি করছে তাঁর তিনি তীব্র বিরোধিতা করেন। ছাত্রদের পক্ষ থেকে ব্লক সভাপতি বিট্টু মল্লিক বলেন, তাঁদের দলনেত্রী তাঁদের মা মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ যখন দেবেন তাঁরা অক্ষরে অক্ষরে তা পালন করবে। আর জি করের ঘটনার দোষীদের চরম শাস্তি চেয়ে তারা বলেন বিজেপি ও সিপিএমের নোংরা রাজনীতি তারা কিছুতেই মেনে নেবে না।