Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কাঞ্চননগর ডি এন দাস হাই স্কুলে এনসিসি প্রশিক্ষণ শিবির


 

কাঞ্চননগর ডি এন দাস হাই স্কুলে এনসিসি প্রশিক্ষণ শিবির 




Sangbad Prabhati, 29 August 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আজ এনসিসি সাব জুনিয়র ফোর্থ ব্যাটেলিয়নের পক্ষ থেকে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এনসিসির পক্ষে প্রশিক্ষক প্রিতম দে জানান, প্রাথমিকভাবে কুড়ি জনকে বাছাই করা হবে। পরের পর্যায়ে মাস্টার ট্রেনার হিসাবে বিদ্যালয়ে প্রশিক্ষণে দশ জন চূড়ান্তভাবে নির্বাচিত হবে। তারাই যতদিন বিদ্যালয়ে এনসিসি খোলা না হচ্ছে ততদিন পর্যন্ত ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করতে থাকবে।

শারীরশিক্ষার শিক্ষক সঞ্জীব নন্দী জানান, বিদ্যালয়ে এনসিসি চালু করার ব্যাপারে আমরা অনেক দিন ধরে চেষ্টা করে আসছি। আশা করছি এবার সেটা সফল হবে।

প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত বলেন, নতুন শিক্ষানীতি সব ধরণের পড়ুয়াকে নিজেদের যোগ্যতা অনুযায়ী এগিয়ে যেতে সুযোগ করে দিয়েছে। বিশেষত দেশের প্রেক্ষাপটে প্রতিরক্ষার কাজে সেনার অবদান অমূল্য। সেই পথে আজ আমাদের যাত্রা শুরু হল। যে দশ জন ছাত্র সুযোগ পাবে তারা এনসিসির মাধ্যমে একদিন দেশসেবার কাজ করবে এই আশা আমাদের।