Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মহিষমর্দিনী পুজোর নবমীতে পঞ্চম শ্রেণীর এক ছাত্রের গঙ্গায় ডুবে মৃত্যু


 

মহিষমর্দিনী পুজোর নবমীতে পঞ্চম শ্রেণীর এক ছাত্রের গঙ্গায় ডুবে মৃত্যু 




Sangbad Prabhati, 13 August 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কালনার ঐতিহ্যশালী মহিষমর্দিনী পুজোর নবমীর দিনে মহিষমর্দিনী তলার ঘাটে মায়ের সাথে দন্ডি কেটে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল পঞ্চম শ্রেণীর এক ছাত্রের। মৃত ছাত্রের নাম সৌমজিৎ কাহার। বয়স ১১ বছর। সে কালনার অম্বিকা স্কুলের ছাত্র। কালনা হাসপাতালে এসে এদিন মৃত ছাত্রের বাবা জানান দন্ডী কাটার পর মায়ের সাথে গঙ্গায় স্নান করার সময় মায়ের অলক্ষ্যে সৌমজিৎ জলে তলিয়ে যায়। 

এরপর তাকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন। যদিও দুর্ঘটনার সময় মহিষমর্দিনী ঘাটে ছিল হাজারো মানুষের ভিড়। সমস্ত রকম দুর্ঘটনা এড়ানোর জন্য ছিল সিভিক ভলেন্টিয়ারদের নজরদারি। ছিল বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। এত কড়া নিরাপত্তার মাঝেও কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল তাই নিয়ে প্রশ্ন উঠেছে।