Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আরএসপি ও সিপিএমের পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান


 

আরএসপি ও সিপিএমের পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান




Atanu Hazra 
Sangbad Prabhati, 13 August 2024

অতনু হাজরা, জামালপুর : লোকসভা ভোটে বিপুলভাবে জয়ী হবার পর রাজ্যে আবার উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছে মা মাটি মানুষের সরকার। তারই ছোঁয়া এসে গেছে প্রতিটি পঞ্চায়েতে। বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যমে গ্রামে গঞ্জে উন্নয়নের কাজ চলছে। আর সেই উন্নয়নে নিজেদেরকে সামিল করতে পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে আজাপুর পঞ্চায়েতের আরএসপি'র সদস্য গণেশ মল্লব যিনি আবার আর এস পি এর জেলা কমিটির সদস্য এবং সিপিআইএম এর ঝর্না মালিক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

 সোমবার তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, আঝাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ডাঃ প্রতাপ রক্ষিত সহ অন্যান্যরা। যোগদান করেই গণেশ বাবু জানান, তাঁরা নির্বাচিত জনপ্রতিনিধি তাই তাঁদের এলাকার উন্নয়নের কাজে জোয়ার আনতেই তাঁরা তৃণমূলে যোগদান করেন। কারণ তৃণমূল কংগ্রেসে থেকেই প্রকৃত উন্নয়ন করা যাবে বলে তিনি মনে করেন।

 বিধায়ক বলেন দীর্ঘ দিন ধরে গণেশ বাবু বা ঝর্না দেবী বামফ্রন্ট করেছেন কিন্তু এখন তাঁরা বুঝতে পারছেন সেখানে থেকে উন্নয়নের কাজ করা যাবে না তাই মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে তাঁরা সামিল হলেন। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন রাজ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়নের জোয়ার চলছে তাতে অংশ নিতেই আজ গণেশ বাবু ও ঝর্না দেবী তৃণমূলে যোগদান করলেন। তাঁদের দলে স্বাগত জানিয়েছেন তাঁরা।