Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Road Accident দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন চালকের মৃত্যু


 

Road Accident 


দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন চালকের মৃত্যু 




Saiyad Abu Jafar 
Sangbad Prabhati, 9 July 2024

সৈয়দ আবু জাফর, কালনা : দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন গাড়ি চালকের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই পথ দুর্ঘটনাটি ঘটেছে কালনা থানার অন্তর্গত নান্দাই পঞ্চায়েতের সামনে। জানা গিয়েছে মঙ্গলবার আনুমানিক বেলা দুটো নাগাত একটি আখ বোঝাই ৪০৭ গাড়িতে ধাক্কা মারে একটি লরি। 

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় ৪০৭ গাড়ি চালকের। জানা গেছে মৃত ওই চালকের নাম সন্দীপ সিনহা। বাড়ি রিষরা এলাকায়। ঘটনায় লরি চালক জখম হয়েছে। এলাকাবাসীদের দাবি দীর্ঘ দিন ধরেই এই এলাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। এখানে রয়েছে পঞ্চায়েত এবং স্কুল, অবিলম্বে এখানে বাম্পার করে দিতে হবে এই দাবিতে পথ অবরোধে সামিল হন গ্রামবাসীরা। প্রায় ঘন্টা খানেক অবরোধ চলার পর কালনা থানার বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধ তুলে দেয়।