Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

MLA Cup Cricket জামালপুরে এমএলএ কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বর্ধমানের মা ছিন্নমস্তা ক্রিকেট ক্লাব


 

MLA Cup Cricket 


জামালপুরে এমএলএ কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বর্ধমানের মা ছিন্নমস্তা ক্রিকেট ক্লাব 




Atanu Hazra 
Sangbad Prabhati, 14 July 2024

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জৌগ্রামে আয়োজিত হলো সান্ধ্য কালীন এমএলএ কাপ ক্রিকেট প্রতিযোগিতা। পূর্ব বর্ধমান জেলার জামালপুর বিধানসভার বিধায়কের উদ্যোগে এই ক্রিকেট প্রতিযোগিতা হয়। ২৪ টি দল খেলায় অংশগ্রহণ করে। 

 প্রতিযোগিতা উদ্বোধন করেন বিধায়ক অলক কুমার মাঝি ও তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক। ছিলেন পঞ্চায়েত প্রধান মল্লিকা মন্ডল, উপ প্রধান শাজাহান মন্ডল, মৃদুল কান্তি মন্ডল সহ অন্যান্যরা। টুর্নামেন্টটির আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন সোমনাথ চ্যাটার্জী। শনিবার সন্ধ্যায় খেলা শুরু হয়ে সারা রাত ধরে চলে রবিবার সকালে শেষ। 

ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে মা ছিন্নমস্তা ক্রিকেট ক্লাব বর্ধমান ও পঞ্চানন সংঘ। ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে একটি সুন্দর ট্রফি ও ২০০০১ টাকা পুরস্কার পায় মা ছিন্নমস্তা ক্রিকেট ক্লাব। রানার আপ হয়ে একটি ট্রফি ও ১৫০০১ টাকা পুরস্কার পায় পঞ্চানন সংঘ। দুটি দলের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক অলক কুমার মাঝি। এম এল এ কাপ কে কেন্দ্র করে এলাকার ক্রীড়া প্রেমীরা মাঠে খেলা দেখতে ভিড় জমান।