Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

International Karate Championship আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বর্ধমানের বিরাট সাফল্য



International Karate Championship


আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বর্ধমানের বিরাট সাফল্য 




Sangbad Prabhati, 29 July 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪ - ইণ্ডিয়ান চ্যালেঞ্জর্স কাপ তিন দিন ধরে আয়োজিত হলো কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। অল ইন্ডিয়া সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় এবং ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে "অষ্টম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪ - ইন্ডিয়ান চ্যালেঞ্জর্স কাপ" অনুষ্ঠিত হয়।

 ২৬, ২৭ ও ২৮ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত ছাড়াও শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওমান ও ভুটানের প্রায় ৬৫০০ খেলোয়াড় অংশগ্রহণ করে। দ্য মার্শাল আর্টস একাডেমী, বর্ধমানের প্রধান প্রশিক্ষক রেনসি দেবাশীষ কুমার মন্ডল জনিয়েছেন, এই প্রতিযোগিতায় এই সংস্থা থেকে মোট ২৮ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং কাতা ও কুমিতে বিভাগে মোট ৪০ টি পদক জয়লাভ করে। এরমধ্যে রয়েছে ৯টি সোনা, ১১টি রুপো এবং ২০টি ব্রোঞ্জ।

উল্লেখ্য, ইশানি গুপ্তা, শ্রেয়সী ঘোষ এবং মেঘনা রায় কাতা ও কুমিতেতে ২টি করে স্বর্ণপদক জয়লাভ করেছে। এছাড়া, অয়ন্তিকা সাহা, মণিমালা দাস এবং বৈদ্যুতি মন্ডল একটি করে স্বর্ণপদক জয়লাভ করে। আন্তর্জাতিক পর্যায়ে বর্ধমানের ক্যারাটে খেলোয়াড়দের এই ধরনের সাফল্যে সকলে খুব খুশি।