Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Cold Storage inspection বাজারে আলুর যোগান অব্যাহত রাখতে হিমঘর পরিদর্শনে বিডিও ও থানার আধিকারিক



 

Cold Storage inspection 


বাজারে আলুর যোগান অব্যাহত রাখতে হিমঘর পরিদর্শনে বিডিও ও থানার আধিকারিক




Atanu Hazra 
Sangbad Prabhati, 24 July 2024

অতনু হাজরা, জামালপুর : ভিন রাজ্যে আলু রপ্তানী বন্ধের প্রতিবাদে আলু ব্যবসায়ীদের ধর্মঘট অব্যাহত রয়েছে। খোলা বাজারে বাড়ছে আলুর দাম। আলুর দাম যাতে খুব বেশি বেড়ে সাধারণ মানুষের কেনার ক্ষেত্রে সমস্যা না হয় সেই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে চলছে কড়া নজরদারি। 

আজ পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ১ ও ২ এবং চকদিঘি অঞ্চলের শেঠিয়া, পুনিত, শুঁড়ে কালনা হিমঘর সহ সব হিমঘর পরিদর্শনে গেলেন জামালপুরের বিডিও পার্থ সারথী দে ও জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিতু সিং। তাঁরা প্রতিটি হিমঘরে গিয়ে কথা বলেন।

সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেদিকটা দেখার জন্যই তাঁদের এই পরিদর্শন। প্রতিটি হিমঘরকে তাঁরা বলেন প্রতিদিন ৪০ বস্তা করে আলু স্বয়ম্ভর গোষ্ঠীর হাতে তুলে দিতে হবে। এই সয়ম্ভর গোষ্ঠীর মহিলারাই সেই আলু নির্দিষ্ট দামে বাজারে বিক্রি করবে। এবিষয়ে তাঁদের কড়া নজরদারি থাকবে বলে হিমঘর প্রশাসনকে তাঁরা জানিয়ে আসেন।

 অনুরূপভাবে বুধবার থেকে রায়না ২ ব্লকের হিমঘরগুলোর উপর কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন।