Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাজ্য সরকারের উদ্যোগে সাধারণের ব্যবহারের জন্য কমিউনিটি হলের উদ্বোধন


 

রাজ্য সরকারের উদ্যোগে সাধারণের ব্যবহারের জন্য কমিউনিটি হলের উদ্বোধন 




Atanu Hazra 
Sangbad Prabhati, 9 July 2024

অতনু হাজরা, জামালপুর : কমিউনিটি হলের উদ্বোধন করে সেটি খুলে দেওয়া হলো এলাকার মানুষের স্বার্থে। জামালপুরে বাইপাসে ওঠার মুখে বাঁধ পাড়া বলে একটি পাড়া আছে, যেখানে অনেক মানুষ বাস করেন। তাঁরা বেশিরভাগই তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষ। আজ সেখানে একটি কমিউনিটি হলের উদ্বোধন করেন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব সহ অন্যান্যরা। 

 বিডিও বলেন সাধারণ মানুষের সুবিধার্থে এটি তৈরি করা হয়েছে। বিভিন্ন ভালো কাজে এটি ব্যবহার করা যাবে। মেহেমুদ খান বলেন, পশ্চিমবঙ্গ সরকার মা মাটি মানুষের সরকার। সর্বদাই সাধারণ মানুষের জন্য কিছু না কিছু প্রকল্প সরকার নিয়েই যাচ্ছেন। এই কমিউনিটি হল টি এখানকার সাধারণ মানুষের খুবই উপকার হবে। 

তিনি বলেন, প্রয়োজনে সপ্তাহে একদিন করে বিনামূল্যে শিক্ষা বা ছবি আঁকার জন্য এটি ব্যবহার করা যেতে পারে। নিজেদের এলাকায় একটি কমিউনিটি হল পেয়ে খুশি বাঁধ পাড়ার মানুষরা।