Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

একুশে জুলাই কলকাতা শহীদ স্মরণ সমাবেশকে সফল করে তুলতে তৃণমূলের নিবিড় প্রচার


 

একুশে জুলাই কলকাতা শহীদ স্মরণ সমাবেশকে সফল করে তুলতে তৃণমূলের নিবিড় প্রচার 



Atanu Hazra 
Sangbad Prabhati, 15 July 2024

অতনু হাজরা, জামালপুর : একুশে জুলাইকে সামনে রেখে সারা রাজ্য জুড়ে চলছে প্রস্তুতি সভা ও মিছিল। পূর্ব বর্ধমানের জামালপুরে প্রতিটি অঞ্চলের প্রতিটি বুথে বুথে একুশে জুলাইয়ের সমর্থনে মিছিল করা হয়। প্রতিটি অঞ্চলের সভাপতি তাঁর অঞ্চলের বিভিন্ন গ্রামের বুথে বুথে মিছিলে পা মেলান। অন্যদিকে ব্লক সভাপতি মেহেমুদ খান ও বিধায়ক অলক কুমার মাঝি জামালপুর ২ অঞ্চলের বিভিন্ন বুথের মিছিলে কর্মী সমর্থকদের সাথে মিছিলে হাঁটেন। 

এছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক ও সমস্ত শাখা সংগঠনের সভাপতিরা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মিছিলে পা মেলান। মেহেমুদ খান বলেন, একুশে জুলাই মানেই তৃণমূল কর্মীদের কাছে একটা আলাদা আবেগ। সেই উপলক্ষ্যে ব্লকের বিভিন্ন অঞ্চলের বুথে বুথে মিছিল করা হচ্ছে। ওই দিন জামালপুর থেকে প্রচুর সংখ্যায় মানুষ ধর্মতলার উদ্যেশ্যে যাবেন দলনেত্রীর বার্তা শুনতে।

 বিধায়ক অলক কুমার মাঝি বলেন, তাঁর বিধানসভায় প্রতিটি অঞ্চলেই ব্যাপক প্রচার চলছে একুশে জুলাইয়ের সমর্থনে। তিনি নিজেও বিভিন্ন মিছিলে কর্মী সমর্থকদের সাথে হাঁটছেন। সেদিন জামালপুর থেকে কয়েক হাজার মানুষ যাবেন ধর্মতলায়।