Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অসংগঠিত শ্রমিকদের ধর্মঘটে হাসপাতালে চিকিৎসা পরিষেবা সঙ্কটে


অসংগঠিত শ্রমিকদের ধর্মঘটে হাসপাতালে চিকিৎসা পরিষেবা সঙ্কটে 




Sangbad Prabhati, 4 July 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে অসংগঠিত শ্রমিকদের ধর্মঘট চলছে। যার ফলে রোগী পরিষেবা চরম সঙ্কটে। এই হাসপাতালে ঠিকাদার সংস্থার অধীনে প্রায় চারশোর বেশি শ্রমিক কাজ করে। 

অভিযোগ ওই শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেছে। দীর্ঘদিন ধরে তারা মাইনে পাচ্ছেন না। প্রায় চার মাসের উপর হয়ে গেল তাদের মাইনে দিচ্ছে না ঠিকাদার সংস্থা। বকেয়া বেতনের দাবিতে অসংগঠিত শ্রমিকেরা ধর্মঘট করে বিক্ষোভ দেখাচ্ছে সাগর দত্ত হাসপাতালের রাস্তার উপরে বসে।