Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পাওনা টাকা আদায়ে এক বৃদ্ধকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধরের ঘটনায় আলোড়ন


 

পাওনা টাকা আদায়ে এক বৃদ্ধকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধরের ঘটনায় আলোড়ন




Saiyad Abu Jafar 
Sangbad Prabhati, 3 July 2024

সৈয়দ আবু জাফর নবদ্বীপ : পাওনা টাকা আদায়ের জন্য এক বৃদ্ধকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধরের ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়ে পড়েছে। নবদ্বীপের বুড়োশিবতলা রোড এলাকার ঘটনা। খবর পেয়ে পুলিশ বৃদ্ধকে উদ্ধারের পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাইল্যান্ড কলোনীর বাসিন্দা কানাই দেবনাথ নামে এক ব্যক্তির থেকে কয়েক মাস আগে তমালতলার বাসিন্দা অরূপ সাহা নামে ওই বৃদ্ধ কাজ পাইয়ে দেওয়ার নামে দফায় দফায় ৭ হাজার টাকা নেয় বলে অভিযোগ। টাকা দেওয়ার পরে কাজ না মেলায় পাওনা টাকা ফেরত চাইলে ঐ বৃদ্ধ গড়িমশি করতে থাকে। মঙ্গলবার দুপুরে ওই বৃদ্ধকে নাগালে পেয়ে কানাই দেবনাথ তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে শহরের ব্যস্ততম বুড়োশিবতলা রোড এলাকায় নবীন দল ক্লাবের সামনে একটি ল্যাম্প পোস্টে বেঁধে ওই বৃদ্ধকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে।

 এই দৃশ্য দেখে পথ চলতি কোনও এক ব্যক্তি থানায় খবর পাঠালে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার সাদা পোশাকের পুলিশ। এরপর ওই বৃদ্ধকে উদ্ধারের পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করে নিয়ে থানায় নিয়ে যায়।