Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শহীদ স্মরণে বিধানসভা তৃণমূল কংগ্রেসের রক্তদান

 


শহীদ স্মরণে বিধানসভা তৃণমূল কংগ্রেসের রক্তদান 




Sk Samsuddin 
Sangbad Prabhati, 20 July 2024

সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিধানসভা কার্যালয়ে একুশে জুলাইয়ের শহীদ স্মরণে রক্তদান শিবির করা হয়। টেরেসা হসপিটাল এর ওম ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবির আয়োজিত হয়। এদিনের শিবিরে ৫০ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে। 

উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। তিনি বলেন শহীদ স্মরণে এই রক্তদান করে মুমূর্ষু রোগীদের জীবন রক্ষার ব্রত নিয়ে এলাকার মানুষ এগিয়ে এসেছেন। রক্তদাতাদের প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ ও শংসাপত্র তুলে দেওয়া হয়।