Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

'বৃক্ষবন্ধু সমন্বয় দলের' হাত ধরে কলেজে তৈরি হল ভেষজ উদ্ভিদের বাগান


 
 

'বৃক্ষবন্ধু সমন্বয় দলের' হাত ধরে কলেজে তৈরি হল ভেষজ উদ্ভিদের বাগান 




Sangbad Prabhati, 19 July 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : 'বৃক্ষের টানে বৃক্ষবন্ধু ২০২৪' কর্মসূচির হাত ধরে শুক্রবার বর্ধমান দুই ব্লকের ডঃ ভূপেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয় এর প্রাঙ্গণে অধ্যক্ষ ডঃ অমল ঘোষ এর সক্রিয় সহযোগিতায় তৈরি হলো ভেষজ উদ্ভিদের বাগান। এদিনের অনুষ্ঠানে দলের পক্ষ থেকে প্রায় পঞ্চাশটি মতো আমলকি, হরিতকি বয়রা, নিম ইত্যাদি ভেষজ উদ্ভিদ কলেজ প্রাঙ্গণে রোপন করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ অমল কুমার ঘোষ, 'বক্ষবন্ধু সমন্বয় দলের' পক্ষ থেকে শ্যামল কুমার দাস ও 'বৃক্ষবন্ধু' সোমনাথ গুপ্ত সহ অন্যান্য সকল শিক্ষক-শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা ও কর্মীবৃন্দ। অধ্যক্ষ তার বক্তব্যে বলেন 'বৃক্ষ বন্ধু সমন্বয় দলের' এমন উদ্যোগ গোটা পৃথিবীর বুকে যেন ছড়িয়ে পড়ে, তা নাহলে যেভাবে এই প্রকৃতির উষ্ণতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তা অচিরেই সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।

 'বৃক্ষ বন্ধু' সোমনাথ গুপ্ত তার বক্তব্যে জানান এ বছর তাদের 'বৃক্ষের টানে বৃক্ষ বন্ধু ২০২৪' অনুষ্ঠানটি ১৪ বছর অতিক্রান্ত হল, এই সময়কালে তাদের দল বর্ধমান সহ রাজ্যের অন্যান্য জেলা ও অন্যান্য রাজ্যে নানাভাবে বৃক্ষ মূলক সচেতনতা শিবির গড়ে তোলার মাধ্যমে এবং বিভিন্ন ইনস্টিটিউশনে বৃক্ষরোপণ ও লালন পালনের মাধ্যমে তাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে। এদিন তিনি আরো জানান, কলেজের অধ্যক্ষ অমল বাবুর একান্ত অনুরোধে এ ধরনের কাজে তিনি এগিয়ে এসেছেন এবং ছাত্র-ছাত্রী থেকে সমাজের বুকে এই কাজ একটি বার্তা বহন করবে বলে তিনি মনে করেছেন ও পাশাপাশি নিজেকে গর্বিত বলে মনে করেন। এই ধরনের কাজ সমাজের এবং নিজেদেরকে অনুপ্রাণিত করবে বলে তিনি জানান।