Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নবনির্মিত কংক্রিটের রাস্তা "হরি গুরুচাঁদ সরণী"-র শুভ উদ্বোধন


 

নবনির্মিত কংক্রিটের রাস্তা "হরি গুরুচাঁদ সরণী"-র শুভ উদ্বোধন





Sk Samsuddin 
Sangbad Prabhati 17 July 2024

সেখ সামসুদ্দিন, মেমারি : নবনির্মিত কংক্রিটের রাস্তা "হরি গুরুচাঁদ সরণী"-র শুভ উদ্বোধন হলো মেমারিতে। বুধবার এই রাস্তার উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী। 

মেমারিতে গুরুচাঁদ পল্লী পারিজাত নগর হরি মন্দিরে যাওয়ার এই রাস্তার নামকরণ "হরি গুরুচাঁদ সরণী" হওয়ায় খুশি মতুয়া সম্প্রদায়ের মানুষজন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, কর্মাধ্যক্ষ তসমিনা খাতুন, কর্মাধ্যক্ষ সমীরণ মজুমদার, নিমো ১ গ্রাম পঞ্চায়েত প্রধান মধুমালা বসু মন্ডল, মন্দির কমিটির সভাপতি কালিদাস বারুরী, জেলা মতুয়া সংঘের কৃষ্ণপদ বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

 মেমারি ১ পঞ্চায়েত সমিতির আর্থানুকূল্যে নির্মিত প্রায় আড়াইশো মিটার এই রাস্তা নির্মাণের পরেও হরি মন্দির সংলগ্ন সমাজসেবামূলক পরিষেবার উদ্দেশ্যে নির্মিত কমিউনিটি হলের আর্থিক সংস্থানের চেষ্টা করবেন বলে জানান জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী। এছাড়াও পঞ্চায়েত সমিতির আর্থানুকূল্যে পার্শ্ববর্তী ড্রেন নির্মাণ করা ও পাড়া থেকে ডিভিসির বাঁধ পর্যন্ত চলাচলের রাস্তাটিও করে দেওয়া হবে বলে জানান সভাপতি বিকাশ হাঁসদা ও নিত্যানন্দ ব্যানার্জী।