Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উপনির্বাচনে রাজ্যের চার কেন্দ্রে বিজয়ী তৃণমূল প্রার্থীদের অভিনন্দন জানাতে মন্ত্রী স্বপন দেবনাথ এর উদ্যোগে পদযাত্রা


 

উপনির্বাচনে রাজ্যের চার কেন্দ্রে বিজয়ী তৃণমূল প্রার্থীদের অভিনন্দন জানাতে মন্ত্রী স্বপন দেবনাথ এর উদ্যোগে পদযাত্রা 




Jagannath Bhoumick 
Sangbad Prabhati, 13 July 2024

জগন্নাথ ভৌমিক, পূর্বস্থলী : বিধানসভা উপনির্বাচনে রাজ্যের চার কেন্দ্রে বিজয়ী তৃণমূল প্রার্থীদের অভিনন্দন জানালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। সদ্য অনুষ্ঠিত উপনির্বাচনের ফল শনিবারই প্রকাশ হয়। মানিকতলা, রায়গঞ্জ , বাগদা ও রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীদের অভিনন্দন জানাতে একটি পদযাত্রা আয়োজিত হয় পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা এলাকায়। 

পূর্বস্থলী ১ নম্বর ব্লক অফিসের সামনে থেকে পদযাত্রা হেমাতপুর মোড় পর্যন্ত আয়োজিত হয়। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এই পদযাত্রায় নেতৃত্ব দেন। তিনি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ স্মরণ সমাবেশ সফল করে তোলার আহ্বান জানান। 

পদযাত্রা শেষে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নজরুল মঞ্চে একুশে জুলাই শহীদ স্মরণ সমাবেশ কে সফল করে তুলতে একটি সহায়ক বক্তব্য রাখেন মন্ত্রি স্বপন দেবনাথ।