Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Shri Chaitanya Mahaprabhu চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট গড়ে তুলতে উদ্যোগী মন্ত্রী স্বপন দেবনাথ


 

Shri Chaitanya Mahaprabhu 


চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট গড়ে তুলতে উদ্যোগী মন্ত্রী স্বপন দেবনাথ 




Jagannath Bhoumick 
Sangbad Prabhati, 8 June 2024

জগন্নাথ ভৌমিক, ৮ জুন : পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের বিদ্যানগরে চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। 

আজ তিনি কলকাতায় শ্রী চৈতন্য রিসার্চ ইনস্টিটিউটের মহারাজদের সাথে নিয়ে লাইব্রেরী পরিদর্শন করেন। তাল পাতার উপর লেখা বিভিন্ন পুঁথি খুঁটিয়ে দেখেন।

উল্লেখ্য বিদ্যানগরে ভারত বিখ্যাত পন্ডিত বাসুদেব সার্বভৌমের জন্মস্থান। চৈতন্য মঠের পরিচালনায় এখানে একটি শ্রী সার্বভুম গৌড়ীয় মঠ আছে। বিদ্যানগরের গঙ্গানন্দপুরে মহাপ্রভুর বাল্য শিক্ষার স্থান বলে কথিত আছে। সেই নিরিখেই বিদ্যানগরে একটি চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট করবার জন্যে উদ্যোগী হয়েছেন। 

শনিবার অর্থাৎ ৮ জুন মন্ত্রী স্বপন দেবনাথ শ্রীচৈতন্য রিসার্চ ইনস্টিটিউট কলকাতা পরিদর্শন করলেন। সঙ্গে ছিলেন মহারাজরা। এদিন তিনি বল্লাল সেন কৃত দানসাগর গ্রন্থের পান্ডুলিপি দেখেন। তাল পাতায় লেখা এই পান্ডুলিপি তৎকালীন ইতিহাসের উল্লেখযোগ্য নিদর্শন।