Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Information & Broadcasting minister কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-কে দপ্তরে স্বাগত জানান সচিব সহ অন্যান্য আধিকারিকরা


 

Information & Broadcasting minister

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-কে দপ্তরে স্বাগত জানান সচিব সহ অন্যান্য আধিকারিকরা 




Abhirup Acharya 
Sangbad Prabhati, 12 June 2024

অভিরূপ আচার্য, নতুন দিল্লি : সরকার জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্ত দরিদ্রদের জন্য নিবেদিত এমনটাই জানালেন অশ্বিনী বৈষ্ণব। ১১ জুন নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করে মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দরিদ্রদের উন্নতির জন্য নিবেদিত। ৩ কোটি গ্রামীণ ও শহুরে বাড়ি নির্মাণের জন্য মন্ত্রীসভার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী বৈষ্ণব বলেন, সরকারের প্রথম দিনে মন্ত্রীসভার প্রথম সিদ্ধান্ত দরিদ্রদের ক্ষমতায়নের জন্য নিবেদিত। 

তিনি আরও বলেন, সরকার দেশের মানুষের সেবা করে যাবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের এই সুযোগে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এদিন শ্রী বৈষ্ণবকে দপ্তরের সচিব সঞ্জয় জাজু এবং মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মন্ত্রণালয়ের অধীন মিডিয়া ইউনিট স্বাগত জানান।

                                        Pic. courtesy by PIB