Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Eid-Ul-Adha নামাজ, আলিঙ্গন থেকে সামাজিক কর্মসূচিতে ঈদুজ্জোহা উদযাপন


 

 Eid-Ul-Adha 

নামাজ, আলিঙ্গন থেকে সামাজিক কর্মসূচিতে ঈদুজ্জোহা উদযাপন 



Saiyad Abu Jafar 
Sangbad Prabhati, 18 June 2024

সৈয়দ আবু জাফর, পূর্বস্থলী : মুসলমান সম্প্রদায়ের মানুষদের কাছে অন্যতম এক উৎসব ঈদুল আযহা বা ঈদুজ্জোহা। ১৭ জুন পবিত্র ঈদুজ্জোহা পূর্ব বর্ধমানে সম্প্রীতির বন্ধনে পালিত হলো। মুসলিম ধর্মাবলম্বী মানুষদের কাছে ঈদুজ্জোহা একটি বিশেষ দিন ও অন্যতম উৎসব। সারা ভারতবর্ষের মুসলমান সম্প্রদায়ের মানুষেরা সমারোহে এই উৎসব পালন করেছেন। এই উৎসবকে ঘিরে কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে তার জন্য সদা প্রস্তুত ছিল প্রশাসন। 

পবিত্র ঈদুজ্জোহা উপলক্ষে সোমবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের ধোবা গোয়ালপাড়া জামে মসজিদে সকাল সাতটায় শুরু হয় নামাজ। এলাকার সকল মুসলিম ধর্মাবলম্বী মানুষ এদিন সকাল সকাল এখানে পবিত্র নামাজের উদ্দেশ্যে আসেন এবং নামাজে অংশ নেন। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে পবিত্র ঈদুজ্জোহার শুভেচ্ছা বিনিময় করেন। নামাজ শেষে মসজিদের ইমাম সকলের উদ্দেশ্যে দোয়া প্রার্থনা করেন। 

এদিন পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গাপাড়া বিজলী ক্লাবের উদ্যোগে একটি মিলনমেলার আয়োজন করা হয়। উদ্যোক্তাদের কাছ থেকে জানা যায় আগামী তিন দিন চলবে এই মেলা। সোমবার এই মিলন মেলার সান্ধ্যকালীন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাদন ঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্ববন্ধু চট্টরাজ, নসরতপুর পঞ্চায়েত এলাকার সভাপতি নব কুমার ঘোষ, বিজলি ক্লাবের সভাপতি আলকাজ শেখ এবং ক্লাবের সম্পাদক আবুল মহাজন সহ ক্লাবের সদস্যগণ। ঈদুজ্জোহা উপলক্ষে সোমবার এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রায় ১০০ জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। 

অনুষ্ঠানে এসে নাদনঘাট থানার ওসি প্রথমেই সকলকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি সকলকে ভালো মনের মানুষ হতে বলেন। তিনি বলেন, ভালো মনের মানুষ হলে নিজের সাথে সাথে এলাকারও উন্নতি হবে। বিখ্যাত শোলে সিনেমার সেই সিক্কার গল্প শোনান। তিনি বলেন সিনেমায় সেই সিক্কা বা কয়েনটার দুদিকেই হেড ছিল। বাস্তবে কিন্তু এমনটা হয় না। কয়েনের দুদিকে হয় হেড নয়, টেল থাকে। তিনি বলেন ওটা রিল লাইফ আর এটা রিয়েল লাইফ। রিল আর রিয়েল লাইফের পার্থক্যটা করতে শিখুন তাহলেই একজন পারফেক্ট মানুষ হতে পারবেন। তিনি আরো বলেন সকলে মিলে সুস্থ ও সংস্কৃতির মাধ্যমে আগামী তিন দিন অনুষ্ঠান করব। কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেদিকে নজর দিতে বলেন।