Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Civic Volunteer মানবিক সিভিক ভলান্টিয়ার


 

Civic Volunteer 

মানবিক সিভিক ভলান্টিয়ার




Saiyad Abu Jafar 
Sangbad Prabhati, 23 June 2024

সৈয়দ আবু জাফর, কালনা : এক সিভিক ভলান্টিয়ারের মানবিক রূপ দেখা গেল রবিবার কালনা মহকুমা হাসপাতালে। প্রয়োজনীয় গ্রুপের রক্ত না পেয়ে কালনা মহকুমা হসপিটালের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছিলেন এক অসহায় বৃদ্ধের পরিবার। শেষ পর্যন্ত তাদের পাশে দাঁড়ালো কালনা থানার সিভিক ভলান্টিয়ার মদনমোহন রাজবংশী। জানা গিয়েছে বলাগড় থানা এলাকার ইছাপুরের বাসিন্দা অনিল সিং এর নিউমোনিয়া ধরা পড়ে, চিকিৎসকের পরামর্শ মতন তার ২ ইউনিট 'ও' পজেটিভ রক্তের প্রয়োজন পড়ে।

 শনিবার তার পরিবার এক ইউনিট রক্ত জোগাড় করতে পারলেও, আর এক ইউনিট জোগাড় করতে পারেনি। এরপরই কালনা মহকুমা হসপিটালের পুলিশ ক্যাম্পে এসে ওই বৃদ্ধের মেয়ে দীপা ঘোষ তাদের প্রয়োজনের কথা বলেন, তার কথা শুনে সঙ্গে সঙ্গেই সাহায্যের হাত বাড়িয়ে দেন সিভিক ভলান্টিয়ার মদনমোহন রাজবংশী। রবিবার কালনা হসপিটালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান করে ওই বৃদ্ধের পরিবারের পাশে দাঁড়ায় কালনা থানার এই সিভিক ভলান্টিয়ার। সিভিক এর এই কাজে খুশি অসহায় বৃদ্ধের পরিবারের সকলেই। মদনমোহন বলেন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি খুশি।