Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিশ্ব পরিবেশ দিবস পালনে জনমানসে সচেতনতার বার্তা


 

বিশ্ব পরিবেশ দিবস পালনে জনমানসে সচেতনতার বার্তা 




Saiyad Abu Jafar 
Sangbad Prabhati, 5 June 2024

সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : ৫ জুন 'বিশ্ব পরিবেশ দিবস' উপলক্ষে নদীয়া জেলার নবদ্বীপ উত্তর চক্রের অন্তর্গত পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি প্রভাতফেরীর আয়োজন করা হয়। প্রভাতফেরীতে ছাত্র-ছাত্রীদের হাতে লেখা প্ল্যাকার্ডের মাধ্যমে এলাকার জনসাধারণকে পরিবেশ দূষণ রোধ, জল সংরক্ষণ, জলের অপচয়, বন সংরক্ষণ, বন্যপ্রাণী সংরক্ষণ, বেশি বেশি গাছ লাগানো, পৃথিবীকে রক্ষা করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার বিষয়ে সচেতন করা হয়। বিদ্যালয় ছুটি থাকলেও এদিন প্রাক্ প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রী বিদ্যালয়ের পোশাক পরে প্রভাতফেরীতে অংশগ্রহণ করে। তারপর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে একটি করে চারাগাছ প্রদান করা হয়। 

এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন বিদ্যালয়ের ছুটি আছে ঠিকই কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বিশ্ব পরিবেশ দিবস বিদ্যালয় পালন করছি। বিদ্যালয় এর প্রতিটি শ্রেণীর হোয়াটসঅ্যাপ গ্রুপে ৫ ই জুন বিশ্বপরিবেশ দিবস পালনে সকল ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত হওয়ার মেসেজ দেওয়া হয় এবং সকল ছাত্র-ছাত্রী বিদ্যালয় উপস্থিত হয়। আজকে আমরা ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রভাতফেরীর মাধ্যমে এলাকার জনসাধারণকে নানান বিষয়ে সচেতন করি। এবং বিশ্ব উষ্ণায়নের হাত থেকে আমাদের এই পৃথিবী যাদের রক্ষা পায় সে বিষয়ে সজাগ করা হয়। প্রথমে বিদ্যালয়ে বেশ কিছু চারাগাছ রোপণ করা হয় এবং বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিটি ছাত্র-ছাত্রীকে একটি করে চারাগাছ দেওয়া হয় এই গাছটি বড় হয়ে পরিবেশকে যাতে রক্ষা করে সেই বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধ গড়ে তোলা হয়।