Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্বয়ংসিদ্ধা কর্মসূচিতে ছাত্রীদের সচেতনতার পাঠ দিলো মহিলা থানা


 

স্বয়ংসিদ্ধা কর্মসূচিতে ছাত্রীদের সচেতনতার পাঠ দিলো মহিলা থানা




Sangbad Prabhati, 15 June 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে মহিলা থানার উদ্যোগে এবং বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় কাঞ্চননগর ডি এন দাস উচ্চ বিদ্যালয়ে স্বয়ংসিদ্ধা কর্মসূচী আয়োজিত হয়। শনিবার এই কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সচেতনতা বিষয়ক বার্তা দেওয়ার পাশাপাশি শেখানো হয় কোনটা ভালো স্পর্শ কোনটা খারাপ স্পর্শ। এছাড়া কোন অপরাধমূলক কাজকে প্রশ্রয় দিলে তার পরিনতি কি হতে পারে সেই আলোকপাত করা হয়। অপরাধীকে প্রশ্রয় না দিয়ে তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

 সচেতন করা হয় কম বয়সী বিয়ে, অথবা শারীরিক নির্যাতন কিভাবে রোধ করতে হয়, কিভাবে প্রতিবাদ করতে হয়, অথবা মোবাইল এর ব্যবহার কেমন ভাবে করবো বা বিভিন্ন অপরাধ মূলক কাজ থেকে কিভাবে নিজেকে দূরে রাখা যাবে সবকিছু নিয়ে শনিবার কাঞ্চননগর ডি এন দাস উচ্চ বিদ্যালয়ে স্বয়ংসিদ্ধা কর্মসূচিতে বিদ্যালয় এর ছাত্রীদের বোঝালেন পূর্ব বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর কবিতা দাস। এদিন পঞ্চম থেকে দশম শ্রেণীর কমবেশি ২০০ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর কবিতা দাস ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ সুভাষ চন্দ্র দত্ত, সাব ইন্সপেক্টর ইতু ঘোষ, বর্ধমান সহযোদ্ধার সাধারণ সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান সহযোদ্ধার সদস্য তথা সাংবাদিক জগন্নাথ ভৌমিক, বাচিক শিল্পী দেবনাথ মুখার্জী সহ সাংবাদিক মাধব ঘোষ এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।

এদিন এই বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রী তাদের সঙ্গে ঘটে চলা বিভিন্ন ধরনের অসুবিধার বিষয় মহিলা থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর কবিতা দাস এর কাছে তুলে ধরে।