Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সুব্রত কাপের জেলাস্তরে খেলার যোগ্যতা অর্জন করলো কাঞ্চননগর ডি এন দাস হাই স্কুল


 

সুব্রত কাপের জেলাস্তরে খেলার যোগ্যতা অর্জন করলো কাঞ্চননগর ডি এন দাস হাই স্কুল 




Sangbad Prabhati, 22 June 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : স্কুল ফুটবলের সেরা প্রতিযোগিতা সুব্রত কাপের মহকুমাস্তরে রায়পুর কাশিয়াড়া হাই স্কুলকে টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে জেলাস্তরে উঠল কাঞ্চননগর দীননাথ দাস হাই স্কুল। এর আগে সেমিফাইনালে ঝিকরডাঙ্গা হাই স্কুলের বিরুদ্ধে তন্ময়ের গোলে ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় কাঞ্চননগর।

 গতকাল সকাল ৯টায় বর্ধমান টাউন স্কুলের মাঠে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। তাতেও নিষ্পত্তি না হওয়ায় টাইব্রেকার শুরু হয়। তন্ময় সম্রাট আর সূর্য গোল করে। কাঞ্চননগরের পক্ষে গোলরক্ষক সূর্য দাস অসাধারণ কিছু সেভ করে শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে দেয়। সূর্য সেরা গোলরক্ষকের পুরস্কার পায়। স্টপার অর্ঘ ভাল খেলে। আগামীকাল থেকে আরম্ভ হচ্ছে সুব্রত কাপের জেলাস্তরীয় প্রতিযোগিতা। মহকুমাস্তরে সেরা স্কুলের শিরোপা পাওয়ায় স্কুলের সকলে খুশি। 

ক্রীড়াশিক্ষক সঞ্জীব নন্দী জানান, এই জয় সম্ভব হয়েছে দলের প্রতিটি ছেলের হার না মানা মনোভাবে। তবে বিশেষ করে বলতে হয় গোলকিপার সূর্যের কথা। ও আমাদের ম্যান অফ দ্য ম্যাচ। প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত জানান, আমরা প্রত্যেকে ছেলেদের খেলায় সন্তুষ্ট। আশা করি জেলাতে আমাদের স্কুল ভাল কিছু করে দেখাবে।