Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিপুল ভোটে জিতে বিজয় মিছিলে মাতলো তৃণমূল কর্মীরা


 

বিপুল ভোটে জিতে বিজয় মিছিলে মাতলো তৃণমূল কর্মীরা





Atanu Hazra
Sangbad Prabhati, 5 June 2024

অতনু হাজরা, জামালপুর : লোকসভা নির্বাচনে ফল ঘোষণা হয়েছে। সেখানে দেখা গেছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে ১৬০৫৭২ ভোটে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ শর্মিলা সরকার। জামালপুর থেকে তিনি জিতেছেন ৩৬৩৬৯ ভোটে। সেই জয়কে উপভোগ করতে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন গ্রামে শুরু হয়েছে বিজয় মিছিল। বুধবার জোৎশ্রীরাম অঞ্চলের সাহোসেনপুরে বিজয় মিছিল করে তৃণমূল কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, অঞ্চল সভাপতি তপন দে সহ স্থানীয় নেতৃত্বরা। জৌগ্রাম অঞ্চলের টাঙ্গাবেড়িয়া গ্রামে বিজয় মিছিল করে তৃণমূল কংগ্রেস। সেখানে কর্মী সমর্থকদের সাথে যোগ দেন অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল, প্রধান মল্লিকা মন্ডল, উপ প্রধান শাজাহান মন্ডল সহ স্থানীয় নেতৃত্বরা। বিজয় মিছিলে কর্মীদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।