Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আমরা ক'জনের উদ্যোগে রক্তদান শিবির সহ অন্যান্য অনুষ্ঠান


 

আমরা ক'জনের উদ্যোগে রক্তদান শিবির সহ অন্যান্য অনুষ্ঠান



Atanu Hazra 
Sangbad Prabhati, 18 June 2024

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের সেলিমাবাদ হাটের পুকুরের পাড়ে আমরা ক'জনের পরিচালনায় ঈদুজ্জোহা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সেখানে একটি রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা ও কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুরের বিডিও পার্থ সারথী দে, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিতু সিং, জামালপুর ১ পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। 

আজকের রক্তদান শিবিরে সংগৃহীত রক্ত তুলে দেয়া হয় ক্যামরি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে। এই অত্যধিক গরমে যেখানে প্রায় সমস্ত ব্লাড ব্যাঙ্কেই রক্ত সংকট চলছে সেই সময়ে আমরা ক'জনের উদ্যোগে এদিনের রক্তদান শিবিরের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।