Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

লোকসভা ভোটে সবুজ ঝড় জামালপুরে, জয়ের মার্জিন গত বিধানসভার দ্বিগুণ


 

লোকসভা ভোটে সবুজ ঝড় জামালপুরে, জয়ের মার্জিন গত বিধানসভার দ্বিগুণ 




Atanu Hazra 
Sangbad Prabhati, 4 June 2024

অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্যে লোকসভার ফল বের হতেই দেখা যায় সমস্ত এক্সিট পোলের হিসাব উল্টে পাল্টে দিয়ে বাংলায় সবুজ ঝড়। যত বেলা বাড়তে থাকে ততই তৃণমূলের পক্ষে ফল যেতে থাকে। বর্ধমান পূর্বের লোকসভা আসনে ডাঃ শর্মিলা সরকার বিপুল ভোটে এগিয়ে আছেন। জামালপুর থেকে রেকর্ড ভোট এগিয়ে তিনি। জামালপুরের ব্লক সভাপতি মেহেমুদ খানকে আমরা প্রশ্ন করি বিধান সভার ২৩ দিন আগে তাঁকে ব্লক সভাপতির দায়িত্ব দিলে তিনি দলীয় প্রার্থীকে ১৭০০০ হাজারের বেশি ভোট জেতান। আর লোকসভা ভোট প্রায় ৩৬০০০ হাজারের বেশি ভোটে এখন থেকে লিড শর্মিলা সরকারের। তিনি বলেন এখানে তাঁর বা অন্য কারোর কোনো কৃতিত্ব নেই। 

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেই মানুষ ভোট দিয়েছেন। যে উন্নয়নের কাজ হয়েছে তাতেই মানুষ ভোট দিয়েছেন। লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা মানুষ যে পরিষেবা পেয়েছেন তারই ফল এটা। আর মানুষ কেনো বিজেপিকে ভোট দেবে যাঁরা বাংলার মানুষের হকের ১০০দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা জোর করে আটকে রেখেছে। অনেকে অনেক কথা বলেছেন ভোটের আগে কিন্তু জামালপুরের মানুষ তার জবাব দিয়েছে। তিনি জামালপুরের সকল কর্মী সমর্থকদের সংযত হয়ে থাকার পরামর্শ দেন।