Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ষার শুরুতে ঘাসফুলের দাপটে ঢাকা পড়েছে পদ্ম, তৃণমূল কংগ্রেসের সাফল্যে বিপুল উল্লাস


 

বর্ষার শুরুতে ঘাসফুলের দাপটে ঢাকা পড়েছে পদ্ম, তৃণমূল কংগ্রেসের সাফল্যে বিপুল উল্লাস 




Jagannath Bhoumick 
Sangbad Prabhati, 4 June 2024

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বর্ষার শুরুতে ঘাসফুলের দাপটে পদ্ম ঢাকা পড়েছে রাজ্যে জুড়ে। এক কথায় বাংলা জুড়ে অভাবনীয় ফলাফল। বাংলার লক্ষ্মীরা তাদের মমতা দিদির উপরেই আস্থা রেখেছেন। পশ্চিমবঙ্গে ২৯ টি আসনে তৃণমূল কংগ্রেস বিজয়ী হতে চলেছে। সেখানে বিজেপির ভাঁড়ারে মাত্র ১২ টি আসন। 

রাজ্যের বিশেষ কতগুলো আসনের দিকে জনগণের নজর রয়েছে। এরমধ্যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র অন্যতম। এখানে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজাদ কীর্তি ঝা এর ব্যাটিং ঝড়ে ধরাশায়ী। ৩৯ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী আজাদ কীর্তি ঝা ১ লক্ষ ৩৭ হাজার ৯৮১ ভোটে জয়ী হয়েছেন। যদিও এই আসনটি আগে বিজেপির দখলে ছিল।

অন্যদিকে ৩৮ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার ১ লক্ষ ৬০ হাজার ৫৭২ ভোটে জয়ী হয়েছেন। এখানে বিজেপি প্রার্থী অসীম সরকার মুখ থুবড়ে পড়েছেন। অবশ্য এই আসনটি আগে তৃণমূল কংগ্রেসের দখলেই ছিল।