Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পৌর প্রধান মুখ খুলতেই নড়েচড়ে বসলো পুলিশ, ১২ জনকে গ্রেপ্তার সহ ছটি ট্রাক্টর ও তিনটি ট্রলি বাজেয়াপ্ত


 

পৌর প্রধান মুখ খুলতেই নড়েচড়ে বসলো পুলিশ, ১২ জনকে গ্রেপ্তার সহ ছটি ট্রাক্টর ও তিনটি ট্রলি বাজেয়াপ্ত




Sangbad Prabhati, 28 June 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার মুখ খুলতেই নড়েচড়ে বসলো। গলসি থানার জুজুটিতে দামোদর নদের গর্ভে অম্রুত জল প্রকল্প সংলগ্ন দামোদরে বেআইনি বালি উত্তোলনকারী দলকে হাতেনাতে ধরলো পুলিশ। ঘটনায় ১২ জনকে ছটি ট্রাক্টরসহ তিনটি ট্রলি বাজেয়াপ্ত করেছে। 

উল্লেখ্য গত দুদিন আগেই বিদ্যার্থী ভবন বয়েজ স্কুলের ঠান্ডা পানীয় জল ব্যবস্থার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পৌরপতি পরেশ চন্দ্র সরকার বলেছেন, জুজুটিতে দামোদর নদে জল প্রকল্পের চারপাশে বালি তোলা নিয়ে এক রাশ ক্ষোভ উগড়ে দেন। পুলিশকেও কটাক্ষ করতে ছাড়েনি। তিনি বলেন, এই বালি তোলা বন্ধ না হলে জল প্রকল্প গ্যালারি ভেঙে পড়বে। ব্যর্থ হবে জল প্রকল্প। তিনি সব কিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছেও পাঠিয়েছেন। 

যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নজরদারি ছিল আগেই, বেশ কয়েকবার নৌকা করে নদীর উপর দিয়ে পালাতে সক্ষম হলেও শেষ রক্ষা হলো না এবার। ফাঁদ পাতা হয়েছিল গুছিয়েই। বৃহস্পতিবার ভোর রাতে বর্ধমান থানা, খন্ডঘোষ আর গলসি থানার যৌথ বাহিনী গোপন সূত্র মারফত বেআইনিভাবে বালি উত্তোলনের খবর পেয়ে এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দের সঙ্গে নিয়ে জুজুটির দামোদর নদীর ঘাটে একটি বিশেষ অভিযান চালায়।পুলিশের জালে ধরা পড়ে সেখানে অবৈধ এবং বেআইনি বালি উত্তোলনে যুক্ত ১২ জন, বাজেয়াপ্ত করা হয় ছটি ট্রাক্টর সহ তিনটি ট্রলি । বর্ধমান থানা এবং গলসি থানা দুই জায়গাতেই অপরাধী দের বিরুদ্ধে দুটি কেস শুরু করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এছাড়াও গতকাল রাতে পালিতপুর এর কাছে বর্ধমান থানা তিনটি, গলসি থানা দুটি, দেওয়ানদিঘী থানা তিনটি ওভারলোডিং বালি বোঝাই ট্রাক আটক করেছে এবং এম ভি আই এর হাতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তুলে দেয়া হচ্ছে।

আরও বলা হয়েছে, পূর্ব বর্ধমান জেলা পুলিশ অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে পদক্ষেপে দৃঢ় প্রতিজ্ঞ, বদ্ধ পরিকর এবং সদা সচেতন।