Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তীব্র দহনে ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবির


 

তীব্র দহনে ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবির 




Sk Samsuddin 
Sangbad Prabhati, 26 June 2024

সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীণ হাসপাতালের উদ্যোগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় একটি রক্তদান শিবির করা হয়। 

এই শিবিরে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মেমারি ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্যা বেরা, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, খাদ্য কর্মাধ্যক্ষ গীতা দাস, বন ও ভূমি কর্মাধ্যক্ষ মহঃ মহসিন, পৌরসভার দুই কাউন্সিলর সেখ ইউসুফ ও বাপি ব্যানার্জী, বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য চ্যাটার্জী এবং বিএমওএইচ ডাঃ দেবাশীষ বালা সহ সকল স্বাস্থ্য কর্মীরা। পরে আসেন মেমারি থানার ওসি দেবাশীষ নাগ। 

এদিন জয়েন্ট বিডিও অনন্যা বেরা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে রক্ত দেন। তীব্র দহনে ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি মেটাতে সর্বস্তরের স্বাস্থ্য কর্মীদের নিয়ে এই রক্তদান শিবিরে ১০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা বলে জানান ডাঃ দেবাশীষ বালা