Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মৎস্যজীবীদের ২৫ হাজার মাছের চারা প্রদান


 

মৎস্যজীবীদের ২৫ হাজার মাছের চারা প্রদান




Atanu Hazra 
Sangbad Prabhati, 25 June 2024

অতনু হাজরা, জামালপুর : রাজ্যের প্রাণী সম্পদ ও মৎস্য দপ্তরের সাহায্যে জামালপুর ব্লক মৎস্য দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার জামালপুর ব্লক অফিসে ১০ জন মৎস্যজীবীদের হাতে ২৫০০ পিস করে চারা মাছ ও ৫০ কেজি করে চুন তুলে দেওয়া হয়। মূলত বেরুগ্রাম, জৌগ্রাম, পাঁচড়া, আবুইঝাটি ২ সহ অন্যান্য অঞ্চলের মৎস্যজীবীদের হাতে এই মাছ তুলে দেওয়া হয়। 

উপস্থিত ছিলেন বিডিও পার্থ সারথী দে, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, ব্লক মৎস্য আধিকারিক অর্ণব কৈঠা, মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ সুনীল ধারা, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন, লোকসভা নির্বাচন শেষেই আবার উন্নয়নের কাজ শুরু করেছেন রাজ্য সরকারের মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আজ যে মাছের চারা দেওয়া হলো এরফলে এই ১০ জন মৎস্যজীবি কে আর্থিক ভাবে অনেকটাই সাহায্য করবে একদিকে এই মাছ বড় হলে যেমন মানুষের খাদ্য হিসাবে পুষ্টি যোগাবে তেমনি এই মানুষগুলোকেও স্বনির্ভর হতে সাহায্য করবে। আড়াই হাজার পিস করে মাছের চারা পেয়ে খুশী ওই মৎস্যজীবীরা। তাঁরা সকলেই রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।