Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস : মৃত্যুকে কাছ থেকে দেখে অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন মৌসুমী, মাম্পিরা


 

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস : মৃত্যুকে কাছ থেকে দেখে অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন মৌসুমী, মাম্পিরা




Atanu Hazra 
Sangbad Prabhati, 18 June 2024

অতনু হাজরা, জামালপুর : মৃত্যুকে কাছ থেকে দেখে অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন মৌসুমী ঘোষ, মাম্পি ঘোষ ও তার শিশু কন্যা। ওরা সকলেই অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার চাক্ষুষ সাক্ষী। 

তাদের বাড়ি জামালপুরের বসন্তপুর গ্রামে। সোমবার গভীর রাতে তারা বাড়ি ফেরেন। আজ তাদের বাড়িতে গিয়ে তাদের সাথে দেখা করেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জামালপুরের বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিতু সিং। বাড়িতে গিয়ে তাঁরা তাদের সঙ্গে দেখা করে তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

 বিডিও পার্থ সারথী দে বলেন, এটা তাঁদের নৈতিক কর্তব্য। তাঁরা যে অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন এর জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ। মেহেমুদ খান বলেন, তাঁর এলাকার মানুষ বাইরে বেড়াতে গিয়ে ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছেন তাঁরা তো আসবেনই। তাঁদের সাথে কথা বলে তাঁদের সাহস যোগান। এবং সব রকম ভাবে তাঁদের সাথে প্রশাসন থাকবে বলে তাঁরা জানান।