Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

এক শিশু কন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী


 

এক শিশু কন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী 




Saiyad Abu Jafar 
Sangbad Prabhati, 11 June 2024

সৈয়দ আবু জাফর, নাদনঘাট : এক শিশু কন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্বস্থলী ১ ব্লকের নাদনঘাট থানা এলাকার ঘটনা। গুরুতর অসুস্থ অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসাধীন ওই শিশু।

 শিশুর পরিবার সূত্রে জানা গিয়েছে ওই শিশুর মা এবং বাবা কাজের সূত্রে বাড়ির বাইরে ছিলেন। এমন সময় শনিবার বিকেল নাগাদ অভিযুক্ত ওই প্রতিবেশী তার বাড়িতে ঢুকে ওই শিশু কন্যাকে একটি মোবাইল দিয়ে, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে যৌন নিগ্রহ করে। ঘটনা ঘটার একদিন পর ওই শিশু হাঁটতে পারছে না দেখে, তার মায়ের সন্দেহ হয়। এরপরই ওই শিশু পুরো ঘটনাটি তার পরিবারকে জানায়। পরিবারের পক্ষ থেকে নাদনঘাট থানায় জানালে পুলিশ ১০ জুন অভিযুক্ত ওই প্রতিবেশীকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তিকে পুলিশ আজ কালনা মহকুমা আদালতে পাঠায়। এক ই সঙ্গে ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে নাদনঘাট থানার পুলিশ।