Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Death due to electric shock বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারখানা মালিকের মৃত্যু, ব্যবসায়ী মহলে শোকের ছায়া


 

Death due to electric shock 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারখানা মালিকের মৃত্যু, ব্যবসায়ী মহলে শোকের ছায়া 




Sangbad Prabhati, 27 May 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মেমারি শহরে। মৃত ব্যবসায়ীর নাম রামচন্দ্র মাহাতো (৬৫)। তিনি মেমারি শহরের কদমপুকুর এলাকায় মহামায়া আইসক্রিম কারখানার মালিক। জানা গেছে, ঘূর্ণিঝড়ের আবহে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। কারখানার ভিতরে ফ্রিজ সিস্টেম থাকা আইসক্রিম গাড়িতে চার্জ দেওয়া অবস্থায় একটি গাড়িকে স্পর্শ করার সাথে সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে যান। কারখানার ভিতরে তাঁর ছেলেও ছিলেন। তিনি দ্রুততার সঙ্গে বিদ্যুৎ লাইনের মেন সুইচ নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

খবর পেয়েই মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বিপ্লব কুমার পাল, সম্পাদক রামকৃষ্ণ হাজরা, সহ-সম্পাদক কুমার কান্তি রায় মেমারি হাসপাতালে ছুটে যান এবং সেখান থেকে মরদেহ নিয়ে মেমারি থানা হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে ময়নাতদন্ত করিয়ে পরিবারবর্গকে সহায়তা করেন। পরে মৃতদেহ সৎকারে ত্রিবেণী ঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার ব্যবস্থা করেন। মৃত্যুকালে রামচন্দ্রবাবু স্ত্রী সহ তিন পুত্রকে রেখে গিয়েছেন।

মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির এক্সিকিউটিভ কমিটির সদস্য রামচন্দ্র মাহাতোর অকাল প্রয়াণে শহর জুড়ে ব্যবসায়ী মহলে নেমে এসেছে শোকের ছায়া।