Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Buddha Purnima কালনায় থাইল্যান্ডের বুদ্ধ মূর্তি, শ্রদ্ধা নিবেদনে মন্ত্রী স্বপন দেবনাথ


 

Buddha Purnima 

কালনায় থাইল্যান্ডের বুদ্ধ মূর্তি, শ্রদ্ধা নিবেদনে মন্ত্রী স্বপন দেবনাথ 





Sangbad Prabhati, 23 May 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কালনায় রয়েছে থাইল্যান্ডের বুদ্ধ মূর্তি। এই তথ্য অনেকেরই অজানা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার সেজে উঠেছে কালনার বড় মিত্র পাড়ার বুদ্ধ মন্দির। এদিন এই মন্দিরে ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। 

উল্লেখ্য কালনা শহরের বড় মিত্র পাড়ায় বেশ কয়েকটি বুদ্ধ ধর্মাবলম্বী পরিবার বসবাস করেন। তারাই এই বুদ্ধ মূর্তিটি থাইল্যান্ড থেকে কামনায় নিয়ে এসেছেন। এদিন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অনেকেই মন্দিরে এসে ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।