Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব রেলে সর্বকালীন রেকর্ড : কিন্তু কি ভাবে, জানতে ক্লিক করুন


 

পূর্ব রেলে সর্বকালীন রেকর্ড : কিন্তু কি ভাবে, জানতে ক্লিক করুন 



Sangbad Prabhati, 9 May 2024

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : প্রায় ৩৬০০ কোটি টাকা প্যাসেঞ্জার রেভেন্যু বাবদ পূর্ব রেলে আয় হয়েছে ২০২৩-২৪ আর্থিক বছরে। যা সর্বকালীন রেকর্ড। পূর্বরেলের এই প্যাসেঞ্জার রেভেন্যু গতবছরের তুলনায় প্রায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল শহরতলীর মানুষজন পূর্বরেলের উপর ভরসা রেখেছেন এবং রেলের মাধ্যমেই তারা যাতায়াত করেন। ৬৩৬ কোটি টাকা পূর্ব রেল রোজগার করেছে শুধুমাত্র সাবার্বান প্যাসেঞ্জার সার্ভিস বাবদ। শহর ও শহরতলীর মানুষজন পূর্ব রেলের উপর অগাধ আস্থা রাখেন, এটাই তার প্রমাণ।   

এবার আসা যাক প্যাসেঞ্জারের সংখ্যার ক্ষেত্রে। ২০২৩-২৪ আর্থিক বছরে পূর্ব রেলওয়ের মাধ্যমে প্রায় ১১৫১ মিলিয়ন প্যাসেঞ্জার যাত্রা করেছে। তার মধ্যে সাবার্বান যাত্রীর সংখ্যা প্রায় ৯৬৫ মিলিয়ন যারা শহরতলী থেকে কলকাতায় নিয়মিত যাতায়াত করেন। এর থেকে বোঝা যাচ্ছে পূর্ব রেলের উপর মানুষের সম্পূর্ণ আস্থা এবং ভরসা আছে। নন-সাবার্বান যাত্রীসংখ্যার ক্ষেত্রেও এক বিপুল বৃদ্ধি হয়েছে যা প্রায় গত বছরের তুলনায় ৯ শতাংশ। ২০২৩-২৪ আর্থিক বছরে পূর্ব রেলওয়ে প্রায় ১৮৬ মিলিয়ন নন-সাবার্বান যাত্রী নিয়ে যেতে সক্ষম হয়েছে।  

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে আরও একটি ট্রেন্ড যা এইবছর এপ্রিল মাসে দেখা গেছে যে, প্রবল দাবদাহের কারণে স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কিছু কর্মস্থল বন্ধ থাকা সত্ত্বেও এবছর এপ্রিল মাসে প্যাসেঞ্জের রেভেন্যু বাবদ পূর্ব রেলের প্রচুর রোজগার হয়েছে। শুধুমাত্র এই এপ্রিল মাসে প্রায় ১০৭৩ কোটি টাকা আয় করেছে পূর্ব রেল যা একটি উল্লেখযোগ্য রেকর্ড এবং একটি মাইলস্টোন।